সুর ঠিক রাখা আর তাল মেলানোর অনুশীলন এবার আরও মজার! টিউনারমণি একসঙ্গে নিয়ে এসেছে সহজে ব্যবহারযোগ্য বাদ্যযন্ত্রের টিউনার, নির্ভরযোগ্য মেট্রোনোম আর রঙিন সব গ্রাফিক্স।
আত্মবিশ্বাসের সঙ্গে সুর মেলান:
পরিষ্কার নির্দেশনা ও সহজ ইন্টারফেসে আপনার বাদ্যযন্ত্রের সুর ঠিক করুন। প্রাণবন্ত গ্রাফিক্সে প্রতিদিনের অনুশীলনও হয়ে উঠবে আনন্দের।
তাল থাকুক ঠিকঠাক:
মেট্রোনোমে গতি, শব্দ ও বিভিন্ন মাত্রার তাল বেছে নিন। নিজের সুবিধামতো অনুশীলন করে তাল ও সময়জ্ঞান আরও ভালো করুন।
নিজের ভিডিও যোগ করুন:
ভিডিও রেকর্ড করে টিউনার বা মেট্রোনোমে ব্যবহার করুন। নিজেই কন্ডাক্টর সাজুন, বন্ধুর তাল দেওয়ার দৃশ্য ধারণ করুন অথবা মজার কিছু বানিয়ে অনুশীলনে যোগ করুন নতুন চমক!
নিজের মতো সাজান:
বেছে নিন নানা থিম ও গ্রাফিক্স। পছন্দ করুন পরিপাটি, পেশাদার রূপ অথবা উজ্জ্বল, মজাদার সাজ।
প্রথম সুর শেখা থেকে মঞ্চের প্রস্তুতি পর্যন্ত, টিউনারমণি আপনাকে সাহায্য করবে মন দিয়ে অনুশীলন করতে, আনন্দের সঙ্গেই।
টিউনারমণি: সুরে, তালে, আনন্দে!

